ফ্রুটি নাটি পারফেট (Fruity Nutty Parfait recipe in Bengali)

#MM9
আজ আমি শাওন সংবাদে পারফেট রেসিপিটি তৈরী করলাম | এটি একটি স্বাস্থ্যকর ডেজার্ট রেসিপি | এটি বানাতে খুবসময় কম লাগে, অথচ খেতে বেশ সুস্বাদু হয় ৷বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এটি লোভনীয় একটা খাবার |

রান্নার নির্দেশ
- 1
ফল কেটে ছোট টুকরা করে রাখতে হবে| ড্রাই ফ্রুটস কুচি করে, বিস্কুট৩-৪টা টুকরা করে রাখতে হবে |
- 2
একটা লম্বা কাঁচের গ্লাসে প্রথমে কাটা ফল সমান ভাবে ছড়িয়ে দিতে হবে | তারপর ড্রাই ফ্রুটস দিতেহবে | এবার জল ঝরানো টকদই ছড়িয়ে তার উপর ১চা চামচ মধু ছড়াতে হবে।
- 3
এরপর রোস্টেড ওটস ২-৩ চামচ ছড়িয়ে উপরে আবার একটু দই এর লেয়ার, মধু, ও বারবান বিস্কুট সমানভাবে রেখে একেবারে উপরে আরো একটু ড্রাই ফ্রুটস কুচি, চকো সিরাপ,চকোলেট, ১টা বারবান বিস্কুট,চেরী ও মৌরীলজেন্স/চকোচিপস দিয়ে সাজাতে হবে !
- 4
তৈরী হয়ে গেল সুদৃশ্য ফ্রুটি নাটি পারফেট রেসিপি৷খুব অল্পসময়ে স্বাস্থ্যকর ডেজার্ট হিসাবে এটি বেশ লোভনীয় ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)