চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার কারি

Nasrin Ara Chowdhury @recipes_by_nasrin
চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার কারি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালকুমড়া টা ছিলে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। চিংড়ি মাছ গুলো বেঁছে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ।
- 2
একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজতে হবে।
- 3
তারপর তার মধ্যে একে একে সব মশলা দিয়ে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে চাল কুমড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করতে হবে। ঝোলটা মাখামাখা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16465753



মন্তব্যগুলি