আলুর চপ (aloor chop recipe in Bengali)

এটি কলকাতার একটি অতি জনপ্রিয় street food
আলুর চপ (aloor chop recipe in Bengali)
এটি কলকাতার একটি অতি জনপ্রিয় street food
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু গুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখতে হবে।
- 2
তারপর আর একটি পাত্রে বেসন এর সাথে 1 চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা; 1 চামচ হলুদ গুঁড়ো; 1 চামচ আমচুর পাউডার; পরিমানমতো নুন ও 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে রেখে দিতে হবে।
- 3
এবার 2 চামচ তেল গরম 1/2 আঁচ কমিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তারমধ্যে 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা; 1 চামচ হলুদ গুঁড়ো; 1 চামচ জিরে গুঁড়ো; 1 চামচ গরম মশলা গুঁড়ো; 1 চামচ আমচুর পাউডার; 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ ভাজা মশলা দিয়ে 10 সেকেন্ড ভেজে নিয়ে সেদ্ধ আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা মন্ড তৈরি করতে হবে।
- 4
এরপর মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে হাতে একটু সাদা তেল মাখিয়ে চপের আকারে গড়ে নিতে হবে।
- 5
এবার সাদা তেল গরম করে চপ গুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিলেই তৈরি আলুর চপ।
- 6
এই চপ যে কোনো ভাবেই গরম গরম খেতে ভীষণ ভালো লাগে।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি