চটপটা চাওমিন চপ (Chatpata Chow mein Chop, Recipe in Bengali)

#TheChefStory
#ATW1
অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড রেসিপি চ্যালেন্জে স্ট্রীট ফুড রেসিপিতে আমি একটা অভিনব রেসিপি রান্না করলাম
চটপটা চাওমিন চপ
চটপটা চাওমিন চপ (Chatpata Chow mein Chop, Recipe in Bengali)
#TheChefStory
#ATW1
অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড রেসিপি চ্যালেন্জে স্ট্রীট ফুড রেসিপিতে আমি একটা অভিনব রেসিপি রান্না করলাম
চটপটা চাওমিন চপ
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাওমিন জলে মিশিয়ে সেদ্ধ করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে জল ঝরিয়ে রাখুন
- 2
এরপরে একটা বড়ো পাত্রে সেদ্ধ চাওমিনের সাথে পেঁয়াজ টা কুচি কুচি করে কেটে মিশিয়ে নিন
- 3
এবারে একে একে দিন রসুন কুচি, কাঁচালংকা কুচি, হিং, ধনেপাতা কুচি, চিলিফ্লেক্স, নুন,সাদা তিল এবং আলু সেদ্ধ এবং হাতে করে ভালো ভাবে চটকে মেখে নিন
- 4
এবারে ব্যসন টা দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন এবং টমেটো টা ছোট ছোট টুকরো করে কেটে হাতে করে চটকে মিশিয়ে মেখে নিন ও চপের মতো শেপ বানিয়ে নিন
- 5
এবারে একটি নন স্টিক কড়া গ্যাসে বসিয়ে কড়া গরম হলে তাতে তেল দিয়ে চপ গুলো ভেজে নিন
- 6
এবারে চটপটা চপ গুলো টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন এই জিবে জল আনা স্ন্যাক্স
চটপটা চাওমিন চপ
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি