মজাদার চটপটি

চটপটি হচ্ছে বাংলাদেশের স্ট্রিটফুডগুলোর মধ্যে সবচাইতে সুস্বাদু ও লোভনীয় খাবার । বাইরে ঘুরতে গেলে কিংবা দোকানের পাশে বসে আড্ডা শুরু করলে প্লেটের পর প্লেট খেয়ে ফেলা যায়। এই চটপটি বানানো কিন্তু খুব কঠিন কিছু নয়। ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারেন এই আড্ডার সঙ্গী খাবারটি এবং এটি স্বাস্থ্যকরও হবে। চলুন তবে ঝটপট দেখে নেয়া যাক চটপটি রেসিপি।

রান্নার নির্দেশ
- 1
ডাবলি বুট গরম পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা অথবা ঠাণ্ডা পানিতে সারারাত ভিজিয়ে রাখতে পারেন।
- 2
আলু সেদ্ধ করে হাতে দলা দলা করে চটকে নিন। ডিম সেদ্ধ গ্রেট করে রাখুন আলাদা করে।
- 3
একটি প্যানে শুকনো করে জিরা, শুকনো মরিচ এবং গোল মরিচ তেল ছাড়া ভাজুন। প্যান থেকে নামিয়ে ঠাণ্ডা করে গুঁড়া করুন।
- 4
প্যানে তেল গরম করুন। পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।
- 5
তেতুলের রস বানাতে ১ কাপ পানিতে তেতুল দিয়ে হালকা ফুটিয়ে নিন। এর মধ্যে চিনি এবং ১ চিমটি গুঁড়ো করে রাখা মশলার গুঁড়ো ও মরিচগুঁড়ো দিয়ে আরও ৫ মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ভাল করে তেতুল ছেঁকে নিন।
- 6
এবার পরিমাণমতো পানি দিয়ে চটপটির ডাল, লবন এবং হলুদের গুঁড়ো দিয়ে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন। খেয়াল রাখবেন ডাল যাতে একেবারে গলে না যায়, আবার একেবারে যাতে ঝোল শুকিয়ে না যায়।
- 7
এরপর ভাজা পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা মরিচ,অবশিষ্ট মশলার গুঁড়ো, টেস্টিং সল্ট, ২ টেবিল চামচ বানিয়ে রাখা তেতুলের রস চটপটির মধ্যে দিয়ে দিন। ভাল করে নেড়ে দিন এবং চুলায় ৩/৪ মিনিট রাখুন।
- 8
তারপর চুলা থেকে নামিয়ে শসা কুঁচি, ডিমের গ্রেট এবং ধনিয়া পাতা কুঁচি ও ভাঙা ফুচকা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। সাথে পরিবেশন করুন বানিয়ে রাখা তেতুলের রস দিয়ে । ব্যস, এবার মজা নিন এই সুস্বাদু চটপটির।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি