পুঁইশাক দিয়ে ইলিশ মাছের ঘন্ট

#choosetocook
আমার প্রিয় রেসিপি
বিশ্ব খাদ্য দিবস
আমার খুব প্রিয় এই রেসিপিটি।তাই বিশ্ব খাদ্য দিবসে এই রেসিপিটি শেয়ার করলাম। আমি আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটি শিখেছি। আমি নতুন নতুন খাবার রান্না করতে ও আমার পরিবারের সদস্যদের খাওয়াতে ভালো বাসি। আমার রান্না খেয়ে যখন সবাই বলে খুব ভালো হয়েছে তখন আমার খুব ভালো লাগে।আর কুকপ্যাডে জয়েন করে আরো ভালো লাগছে কারন সেখান থেকে অনেক নাম না জানা মজার মজার রান্নার সন্ধান পাওয়া যায়।তাই কুকপ্যাডকে জানাই আন্তরিক অভিনন্দন।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুল দিয়ে সিদ্ধ করে কাটা বেছে নিতে হবে । আর পুই পাতাগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে ।
- 2
তারপর একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে হালকা বাদামি করে ভেজে লেবু পাতা বাদে সব মসলা দিয়ে কষাতে হবে । ভালোমতো কষানো হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে কষাতে হবে।
- 3
মাছগুলো কষানো হলে তার মধ্যে পুই পাতাগুলো দিয়ে দিতে হবে।
- 4
পুই পাতা ঢাকা দিয়ে রান্না করতে হবে। পুই পাতা সিদ্ধ হয়ে শুকনা মাখা মাখা হয়ে এলে লেবু পাতা ছোট টুকরা করে কেটে তার ভিতর দিয়ে দিতে হবে। লেবু পাতা দেয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না দুই মিনিট দমে রেখে নামিয়ে ফেলতে হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি