রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা প্যানে দুধটা জাল দিতে হবে । কিছুক্ষণ জাল দেওয়ার পর তার মধ্যে চিনিটা দিয়ে দিতে হবে। দুধটা ৫ মিনিট জাল দেওয়ার পর কাস্টার্ড পাউডার গুলিয়ে দুধের মধ্যে দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।
- 2
অন্য একটা বাটিতে এই মিশ্রণের চার পাঁচ চামচ তুলে তার মধ্যে গুড়া দুধ ও আধা চা চামচ চিনি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে ।
- 3
এরপর পাউরুটির দুইটি পিস নিয়ে চারপাশের লাল অংশগুলো কেটে ফেলতে হবে । এরপর এক পিসের উপর সেই ঘন ব্যাপারটা মাখিয়ে অন্য পিস উপরে দিয়ে আড়াআড়ি চার ভাগ করে কেটে নিতে হবে।
- 4
এরপর পাউরুটি গুলো একটা ডিসে রেখে তার ওপর মালাই গুলো দিয়ে দিতে হবে। এরপর উপর দিয়ে বাদাম কুচি ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে ব্রেড মালাই ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16566766










মন্তব্যগুলি