রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন পিস গুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন, গোলমরিচ গুঁড়ো, মৌরি গুঁড়ো, আদা বাটা সব দিয়ে ভালো করে মাখিয়ে 30মিনিট ম্যারিনেট করতে হবে ।।
- 2
করাইতে তেল গরম করে তাতে ওই ম্যারিনেট করা চিকেন টা দিয়ে কষাতে হবে।। কষাতে কষাতে যদি সেদ্ধ না হয়, তাহলে সামান্য জল দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে রাখতে হবে 5 মিনিট।
- 3
400 গ্রাম টক দই আগে থেকে মিক্সী তে দিয়ে ফেটিয়ে নিতে হবে।
- 4
করাইতে তেল দিয়ে একটু গরম হলে গরম মশলা গুলো দিয়ে একটু লাল হলে ফেটানো দই টা ঢেলে দিতে হবে।
- 5
পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিতে হবে। নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে স্বাদ মতন।কম আঁচে ফুটতে দিতে হবে। ওপর থেকে 2 চামচ সর্ষে তেল দিয়ে দিতে হবে। একটু ফুটে ফুটে গারো হয়ে এলে নামিয়ে দিতে হবে।
- 6
পুদিনা পাতা শুকনো করে গুঁড়ো করে নিতে হবে।
- 7
এরপর ওই চিকেন এর ওপরে দইয়ের গ্রেভি টা ঢেলে একটু ফুটতে দিতে হবে।।।পুদিনা পাতার গুঁড়ো টা ছড়িয়ে দিতে হবে।।একটু টেনে এলে নামিয়ে দিতে হবে।।
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি