মুসুর ডালের বড়া দিয়ে মূলো শাক ভাজা (muli saag bhaja recipe in Bengali)

Amita Chattopadhyay @amita_17
মুসুর ডালের বড়া দিয়ে মূলো শাক ভাজা (muli saag bhaja recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে বেশ কয়েক ঘন্টা আগে।
- 2
মুলো শাক গুলি কুচি কুচি করে কেটে ধুয়ে নিতে হবে।
- 3
মুলো শাক কুচি নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে ।
- 4
এইবার মুসুর ডাল বেটে নিতে হবে ও পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিতে হবে।
- 5
ডালের সঙ্গে পেঁয়াজ,লঙ্কা কুচি ও নুন দিয়ে মিশিয়ে সর্ষের তেলে ছোট ছোট করে বড়া ভেজে নিতে হবে।
- 6
এইবার কড়াইতে দু চামচ সর্ষের তেলে কাঁচা লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে তাতে রসুন কুচি ভাজতে হবে । একটু বাদামী রং ধরলে সিদ্ধ করে রাখা মুলো শাক দিয়ে ভাজতে হবে। কিছুক্ষন নাড়াচাড়া করে বড়া গুলি মিশিয়ে দিতে হবে ও পরিমাণ মতো চিনি দিতে হবে।
শুকনো শুকনো হয়ে গেলে একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16625177






মন্তব্যগুলি