শিম কচুরি(shim kachori recipe in Bengali)

Puja Adhikary (Mistu) @mistimistu
#KS
বাচ্চাদের সবজি খাওয়াতে খুব সমস্যা পড়তে হয়। তাই একটু ভাজাভুজি করে দিলে ওরা খেয়ে নেয়।
শিম কচুরি(shim kachori recipe in Bengali)
#KS
বাচ্চাদের সবজি খাওয়াতে খুব সমস্যা পড়তে হয়। তাই একটু ভাজাভুজি করে দিলে ওরা খেয়ে নেয়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা নুন চিনি ও ঘি ময়েন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর অল্প জল দিয়ে মেখে ডো তৈরি করুন।
- 2
15মিনিট ঢেকে রাখতে হবে। এরপর শিম সেদ্ধ করে নিন নুন দিয়ে। তারপর শিম ম্যাশ করে নিন।
- 3
এবার হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরা গুড়ো, ধনে গুড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, নুন চিনি আন্দাজমতো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
- 4
এরপর কড়াইয়ে তেল গরম করে শিমের মিশ্রণ দিয়ে নেড়ে নিন নামিয়ে নিন। এরপর ময়দা থেকে লেচি কেটে বেলে নিয়ে পুর ভরে নিন ও মুড়ে নিন ভাল করে বেলে নিন সাবধানে।
- 5
তারপর কড়াইয়ে তেল গরম করে কচুরি গুলো ভেজে তুলুন এবং যেকোনো তরকারি দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16635994













মন্তব্যগুলি (2)