আলু ও কাঁচা কলা দিয়ে মটর ডালের বড়ার ডালনা(daler borar dalna recipe in Bengali)

Rupa Pal @cook_37135195
আলু ও কাঁচা কলা দিয়ে মটর ডালের বড়ার ডালনা(daler borar dalna recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আগে থেকেই ১ ঘন্টা ডাল ভিজিয়ে রাখতে হবে। আলু ও কাঁচা কলা কেটে নিতে হবে।
- 2
২ টি কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো নুন ও হিং দিয়ে ডাল বেটে নিতে হবে।ও ভালো করে ফেটিয়ে সাদা তেলে বড়া ভেজে নিতে হবে।
- 3
তারপর আলু ও কাঁচা কলা ভেজে নিতে হবে। বাকি তেলে ফোঁড়ন দিয়ে সব বাটা মসলা নুন হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে মিডিয়াম হিটে ৩/৪ মিনিট।
- 4
তারপর পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে হবে। একটু ফুটে উঠলে আলু সেদ্ধ হয়ে এলে বড়া দিয়ে দিতে হবে। চিনি দিয়ে দিন।বড়া দিয়ে বেশি ক্ষন ফোটানো যাবে না। তাহলে বড়া ভেঙে যাবে।৫/৬ মিনিট ফুটিয়ে ঘি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিন ও গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16659035















মন্তব্যগুলি