নিরামিষ ওলকপির ডালনা (ol kopir dalna recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ওলকপি ও আলু ডুমো করে কেটে নিতে হবে, এবং সয়াবিন বড়ি এক মিনিট গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এবার প্রেসার কুকারে একটি সিটি দিয়ে সিদ্ধ করে জল ঝড়িয়ে নিতে হবে।
- 2
এরপর কড়াতে তেল গরম করে ওলকপি অল্প নুন দিয়ে ওলকপি, আলু, সয়বিন ভেজে নিতে হবে।
- 3
এবার তেল গরম করে তেজপাতা ও চেরা কাঁচালঙ্কা,হিং ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে একটু ভেজে নিয়ে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে, স্বাদ মতো নুন ও চিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে গ্ৰেভি ঘন হয়ে এলে ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে এক মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দিতে হবে।
- 4
এবার তৈরি ওল কপির ডালনা গড়ম গড়ম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16665473












মন্তব্যগুলি