রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডাল 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- 2
তারপর ডালটা 1/2 চামচ হলুদ গুঁড়ো ও নুন দিয়ে পরিমান মতো জল(ডালটা ঠিক জলে ডুবে থাকবে) দিয়ে প্রেসার কুকারে 4 থেকে 5 টি সিটি দিয়ে সেদ্ধ করতে হবে।
- 3
এখন সাদা তেল গরম করে সর্ষে ও জিরে ফোরণ দিয়ে পেঁয়াজ কুচি কম আঁচে লাল করে ভাজতে হবে।
- 4
পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা ও রসুন বাটা দিয়ে আরো 1 মিনিট কম আমচে নাড়াচাড়া করতে হবে।
- 5
এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার দিয়ে 1 মিনিট কষাতে হবে। প্রয়োজনে অল্প জল দিতে হবে।
- 6
মশলা কষানো হলে কসুরি মেথি ও সেদ্ধ ডাল দিয়ে ভালো করে কম আঁচে মেশাতে হবে। স্বাদ মতো নুন ও মিষ্টি দিতে হবে। তবে নুন একটু কম দিতে হবে কারণ সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল।
- 7
ডাল শুকিয়ে গেলে গ্যাস বন্ধ করে মিশ্রণটা ঠান্ডা হতে দিতে হবে।
- 8
তারপর একটু শক্ত করে আটা মেখে লেচি বানিয়ে নিতে হবে। লেচি বাটির আকার করে ভেতরে ডালের পুর ভোরে মুখ বন্ধ করে দিতে হবে।
- 9
এরপর লেচি গুলো পরোটার মতো বেলে নিয়ে চাটুতে এপিঠ ওপিঠ একটু সেঁকে ঘি দিয়ে ভেজে নিলেই তৈরি অরহর ডালের পরোটা
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি