রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছগুলো বেছে ধুয়ে নিতে হবে। আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। শাকগুলো ভালো করে বেছে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে ।
- 2
তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পিয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে মসলাগুলো দিয়ে কষাতে হবে।
- 3
কিছুক্ষণ কষানোর পর তার মধ্যে আলু দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে। এরপর শাকগুলো দিয়ে কষাতে হবে।
- 4
শাকগুলো ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না শাকগুলো সিদ্ধ হয়।
- 5
সিদ্ধ হয়ে গেলে নেড়েচেড়ে ভাজি করে নামিয়ে নিতে হবে। তাহলে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে পালং শাকের ভাজি ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16675553












মন্তব্যগুলি