চিকেন দিয়ে আলু পালং এর ডালনা (chicken diye palak er dalna recipe in Bengali)

#WV
পালং বা পালক চিকেন খুবই জনপ্রিয় একটি ডিশ কিন্তু এবারের শীতে আলু পালং দিয়ে যে নিরামিষ ডালনা খাই তাতে চিকেন দিয়ে দেখুন নাহয়। ব্যাপারটা সত্যি জমে যাবে অথচ কনকনে ঠান্ডায় বানাতে ঝামেলাও কম লাগবে। এটা ভাত বা রুটি উভয়ের সঙ্গেই চলবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাটার জন্য ব্যবহৃত মশলাগুলো একত্রে বেটে নিতে হবে।
- 2
এবার কড়াইতে সরষের তেল দিতে হবে। আলু গুলো ভেজে নিতে হবে।
- 3
আলু ভাজা তুলে নিয়ে এতে বাটা মসলা দিয়ে কিছুক্ষন ভাজতে হবে। মশলা ভাজা হয়ে গেলে চিকেন দিয়ে কষাতে হবে। এবং ভাজা আলুগুলো যোগ করতে হবে।
- 4
ঢিমে আঁচে কিছুক্ষন কষিয়ে নেওয়ার পর পালং শাক কুচি দিয়ে দিতে হবে।
- 5
নুন যোগ করতে হবে এবং আরো কিছুক্ষন নাড়াচাড়া করার পর অল্প গরম জল দিয়ে ঢেকে দিতে হবে।
- 6
মাংস সেদ্ধ হয়ে এলে ঘী ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামাতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি