ফুলকপির পরোটা (Fulkopir paratha recipe in Bengali)

#WV
শীতকালীন সবজি দিয়ে তৈরি ফুলকপির পরোটা।
ফুলকপির পরোটা (Fulkopir paratha recipe in Bengali)
#WV
শীতকালীন সবজি দিয়ে তৈরি ফুলকপির পরোটা।
রান্নার নির্দেশ
- 1
গ্রেট করা ফুলকপি, পেয়াঁজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ও নুন মেখে নিতে হবে। ময়দা বা আটা মেখে নিতে হবে জল দিয়ে। ময়দা ও আটা অর্ধেক অর্ধেক পরিমান নিয়ে ও মাখানো যেতে পারে। ছোটো ১ টি লেছি কেটে বাটির মত আকারে গড়ে ফুলকপির মিশ্রন ঢুকিয়ে মুখ টা ভালো করে বন্ধ করে হাল্কা হাতে বেলে নিতে হবে রুটির আকারে। হাল্কা হাতে এইজন্য বেলতে হবে অন্যথায় পরোটা ফেটে যেতে পারে।
- 2
তাওয়া গরম করে ২ দিক ভালো করে ঘুড়িয়ে ঘুড়িয়ে সেঁকে নিতে হবে। একটু বাদামী রং ধরলে ওপর থেকে সাদা তেল দিয়ে খুন্তি দিয়ে টিপে টিপে সেঁকে নিতে হবে যাতে করে পরোটা কোনও ভাবে ভিতরে বা সাইড গুলো কাঁচা না থাকে
- 3
পরোটা তে সোনালি রং ধরে গেছে ও সুন্দর ভাবে সেঁকা ও হয়ে গেছে। ওপর থেকে গরম পরোটা তে মাখন লাগিয়ে পরিবেশন করেছি সঙ্গে মিক্স টক আচার। শীতকালের সব্জির মজা নিন এই গরম গরম ফুলকপির পরোটার খেয়ে।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি