ছাতুর লুচি ও কড়াইশুঁটির ঘুগনি(Chhatur Luchi & Karaisutir Ghugni recipe in Bengali)

Samita Sar @cook_25646655
ছাতুর লুচি ও কড়াইশুঁটির ঘুগনি(Chhatur Luchi & Karaisutir Ghugni recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ছাতুর লুচি বানানোর জন্যে ময়দা ও ছাতুর সঙ্গে উপরোক্ত সব মশলা ও তেল মিশিয়ে একটা সফ্ট ডো মেখে উপরে ১চামচ তেল মাখিয়ে ২০ মিনিট মতো রাখতে হবে
- 2
এবার মাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে লুচি বেলে নিতে হবে।
- 3
এবার কড়াইয়ে তেল গরম করে অল্প আঁচে লুচি ভেজে নিতে হবে
- 4
ঘুগনি বানানোর জন্যে কড়াইশুটি ও আলু একটু নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে।
- 5
এবার কড়াইয়ে তেল গরম করে জিরে ও তেজঁপাতা ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়ে টমেটো ও আদাবাটা, লঙ্কাবাটা, কাশ্মীরি লঙ্কা গুড়ো ও হলুদ গুড়ো, জিরে ও ধনেগুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 6
এবার এরমধ্যে সেদ্ধ করা কড়াইশুটি দিয়ে ভালো করে মশলায় মিশে গেলে প্রয়োজন মতো জল দিয়ে,ও চিনি, নুন দিয়ে ও ঢাকা দিয়ে রান্না করতে হবে।
- 7
এরমধ্যে ধনেপাতা কূচি দিতে হবে,ঝোল বেশ ঘন হলে গরমমশলা ও ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16686617















মন্তব্যগুলি (9)