বিফ চিলি অনিয়ন (beef chilli onion recipe in Bengali)

Nasrin Ara Chowdhury @recipes_by_nasrin
বিফ চিলি অনিয়ন (beef chilli onion recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাংসটা পাতলা একটু লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর সব মসলা দিয়ে মেখে ২০ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর ডুবো তেলে মিডিয়াম টু হাই হিটে ৩ থেকে ৪ মিনিট ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে।
- 2
কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি ও আদা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে আরেকটু নেড়েচেড়ে তার মধ্যে ভাজা মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে দুই কাপ পানি দিয়ে দিতে হবে ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে নেড়ে রান্না করতে হবে।
- 3
রান্না প্রায় হয়ে গেলে তার মধ্যে ক্যাপ্সিকাম দিয়ে কিছুক্ষণ রান্নার পর কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটা দিয়ে দিতে হবে ঝোলটা একটু ঘন হয়ে এলে তার মধ্যে চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বিফ চিলি অনিয়ন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16685191










মন্তব্যগুলি