চিকেন আলুর ঝোল (chicken aloor jhol recipe in Bengali)

#PR
পিকনিকের মরসূম। পিকনিকের উপযোগী রেসিপি শেয়ার করছি।
চিকেন আলুর ঝোল (chicken aloor jhol recipe in Bengali)
#PR
পিকনিকের মরসূম। পিকনিকের উপযোগী রেসিপি শেয়ার করছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন পিস ধূয়ে জল ঝড়তে দিলাম। পেঁয়াজ টমেটো ধূয়ে কুচি, কাঁচা লঙ্কা চেড়া করে রাখলাম।আলু খোসা ছাড়িয়ে ২পিস করে ধূয়ে রাখলাম
- 2
গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হলে কয়েক দানা চিনি দিয়ে জল ঝড়ানো আলুর পিস দিলাম ও নেড়েচেড়ে ভেজে তুলে নিলাম
- 3
ঐ তেলে দারচিনি ক্রাস, তেজপাতা, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হাল্কা ভাজা হলে আগে থেকে ১চাচামচ লেবুর রস মাখিয়ে রাখা চিকেন দিয়ে নাড়তে নাড়তে হলুদ -জির-গোল মরিচ, কাশমিরী লঙ্কা-শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে আদা রসুন বাটা,নুন ও টমেটো কুচি,ক্যাপ্সিকাম দিয়ে কষিয়ে আলু ভাজা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আন্দাজ জল দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ফুটতে দিলাম ৫মি পর খুলে নেড়ে ধীমে আঁচে রান্না করতে দিলাম ও কাঁচা লঙ্কা চেড়া দিলাম
- 4
কিছু পর ঢাকা খুলে নেড়ে দেখলাম চিকেন ও আলু সেদ্ধ হয়ে -ছে ও তেল ছেড়ে দিয়েছে,তখন শাহী গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা রেখে কিছু পর পরিবেশনের জন্য প্রস্তুত
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি