মাছের চপ (macher chop recipe in Bengali)

#PR
বাঙালির রান্না ঘরে মাছের পদের পাল্লাটা স্বভাবতই ভারি।সেইজন্য মাছের নানারকম পদ বানাতেও বাংলার গৃহিণী রা বেশ পটু। প্রত্যেক দিন একই রকম রান্না না করে রান্নার ধরন মাঝে মাঝে পাল্টালে মন্দ হয় না। আজ আমি বানালাম মাছের চপ, গরম ভাতের সঙ্গে জমে উঠবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের পেটি পরিস্কার করে ধুয়ে নিলাম। গ্যাস ওভেন জ্বালালাম, মাঝারি আঁচে রান্নার জন্য পাত্র বসালাম। পাতি লেবুর রস, সামান্য হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে মাছের পেটি সেদ্ধ করে নিলাম। আলু সেদ্ধ করে নিলাম। আলু ও মাছের পেটি ঠান্ডা করে ভেঙে নিলাম।
- 2
উপকরণ গুলি হাতের কাছে রাখলাম ।
- 3
পেয়াঁজ ও রসুন গ্রেট করে নিলাম। আলু ও মাছের পেটি চটকে নিলাম। গরম মশলা গুঁড়ো করে নিলাম।সব উপকরণ একসঙ্গে চটকানো মাছের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে পুরো মিশ্রণটা ভালো করে কষে নিলাম। অন্য একটি পাত্রে ঢেলে ঠাণ্ডা করে নিলাম ।
- 4
ঠান্ডা হয়ে গেলে হাতে তেল দিয়ে গোল গোল চ্যাপ্টা চপ তৈরি করে নিলাম।
- 5
এবার একটা ডিম ভেঙে ভালো করে ফেঁটে নিলাম। তারপর সামান্য জল দিয়ে ময়দা গুলে নিলাম। সমস্তটা এক সঙ্গে মিশিয়ে নিলাম । ব্যাটার রেডি করে নিলাম।বিস্কুটের গুঁড়া রেডি করে রাখলাম।
- 6
এবার এক একটা চপ ডিম - ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে নিলাম। সবগুলি চপে মাখানো হয়ে গেলে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিলাম।
- 7
আধ ঘণ্টা পর গ্যাস ওভেন জ্বালালাম। ডুবো তেলে সমস্ত চপ ভেজে তুলে রাখলাম । আমার চপ ভাজা কমপ্লিট।
- 8
পরিবেশনের জন্য প্রস্তুত।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি