মাছের ডিমের চপ(Macher Dimer Chop Recipe In Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম পরিষ্কার করে নিতে হবে।একটু নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে।
- 2
কড়াইয়ে ৩ চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ও নুন,হলুদ দিয়ে ভাজতে হবে
- 3
পেয়াঁজ বেশ ভাজা হলে এরমধ্যে মাছের ডিম,আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে, টমেটো কুচি,লঙ্কা কুচি, জিরে ও ধনেগুড়ো, কাশ্মীরি লঙ্কা গুড়ো, শুখনো লঙ্কা গুড়ো দিতে হবে, অল্প আঁচে সমানে নাড়তে হবে।
- 4
নাড়তে নাড়তে বেশ শুখনো মতো হলে ধনেপাতা কুচি ও গরমমশলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 5
এবার পুর থেকে লম্বা আকারে চপগুলো গড়ে নেবো।
- 6
একটা বাটিতে কর্নফ্লাওয়ার ও ময়দা একটু নুন দিয়ে ব্যাটার গুলে নেবো, তবে খুব ঘন হবে না।
- 7
এবার চপ গুলো ব্যাটারে চুবিয়ে ব্রেডক্রাম্ব লাগিয়ে আবার ও এই ভাবে ২বার কোট করতে হবে।
- 8
এবার তেল গরম করে চপগুলো লাল করে ভেজে নিতে হবে।এবার গরম গরমচপ পেঁয়াজ কুচি ও সসের সঙ্গে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16690619











মন্তব্যগুলি (4)