কাতলার রসরঞ্জন (Katlar Roshoranjan recipe in bengali)

#SF
কাতলা বা রুই মাছ দিয়ে এই ভিন্ন স্বাদের মাছের ঝোলের পদটি ভাতের সঙ্গে পরিবেশন করলে খুব ভাল লাগবে।
পেঁয়াজ, আদা-রসুন, লঙ্কার রসে বানানো বলে এটি খুব কম মশলাদার ও শরীরের জন্য খুবই লাভজনক।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে পেঁয়াজ, আদা-রসুন ও কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে,ছাঁকনি দিয়ে এই বাটা মশলা ছেঁকে রস বের করে নিতে হবে।
দরকার হলে রস বের করার জন্য অল্প জল ব্যবহার করতে হবে। - 2
মাছে নুন, হলুদ ও অল্প লঙ্কা গুঁড়ো মাখিয়ে,কড়াই এ সর্ষের তেল গরম করে,মাছ ভেজে তুলে রাখতে হবে।
এবার ঐ তেলেই কাঁচা লঙ্কা ফোরণ দিয়ে,টমেটো বাটা দিয়ে একটু কষতে হবে।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এক-দুই মিনিট কষতে হবে। - 3
এবার মশলার রস ও চিনি দিয়ে ভাল করে কষতে হবে।
এক-দুই মিনিট পর, ফেটানো টক দই দিয়ে ভাল করে কষে নিতে হবে। - 4
আন্দাজ মত গরম জল নুন,শা- মরিচ গুঁড়ো ও ভাজা মাছ দিয়ে ভাল করে নেড়ে,ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে।
- 5
ঝোল ফুটে উঠলে,ঢাকা খুলে একটু নেড়েচেড়ে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে এই দারুণ স্বাদের #কাতলার_রসরঞ্জন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)