কাতলা মাছের ভাপা (katla macher bhapa recipe in Bengali)

#SF
আমরা ইলিশ ভাপা খাই অসাধারণ লাগে এই কাতলা মাছের ভাপা ও অসাধারণ একটা পদ।আমার বাড়ির সবাই খুব ভালোবাসে।
কাতলা মাছের ভাপা (katla macher bhapa recipe in Bengali)
#SF
আমরা ইলিশ ভাপা খাই অসাধারণ লাগে এই কাতলা মাছের ভাপা ও অসাধারণ একটা পদ।আমার বাড়ির সবাই খুব ভালোবাসে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে।
- 2
তারপর মাছগুলোকে যে বাটিতে ভাপানো হবে সেই বাটিতে ভালো করে সাজিয়ে নিতে হবে।। আর ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিতে হবে।
- 3
এরপর ওর মধ্যে কাঁচা দুধ দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে।
- 4
এরপর এক চামচ মত কাঁচা সরষে তেল দিয়ে ভালো ভাবে হাতে করে মাখিয়ে নিতে হবে। ওপরে কাচার লঙ্কা চেরা গুলো সাজিয়ে দিতে হবে।
- 5
তারপর উপর থেকে ভালো করে সর্ষের তেল ছড়িয়ে দিতে ।এটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে জল দিতে হবে। জলের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। এবার ওই স্ট্যান্ডে মাছের বাটিটা বসিয়ে দিতে হবে। ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে।। তার ওপরে একটা ভারি কিছু চাপা দিয়ে দিতে হবে
- 6
১৫ মিনিট পরে দেখা যাবে ভাপা কাতলা রেডি । নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করতে হবে। সাধারণ লাগে খেতে।
Made this recipe? Share a Cooksnap!
Let Anusree Goswami know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি