আড় কেফ্রিয়াল (ar cafreal recipe in Bengali)

#SF
গোয়ার একটি পপুলার রেসিপি চিকেন কেফ্রিয়াল। আমি এই চিকেন কেফ্রিয়াল এর অনুকরণে বানিয়ে নিলাম আড় কেফ্রিয়াল। অপূর্ব খেতে হয়েছিল। এটি গরম গরম ভাত, রুটি, লুচি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করতে পারেন।

রান্নার নির্দেশ
- 1
সবার প্রথমে আড় মাছ ছাল ছাড়িয়ে, কাঁটা বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে জল ঝড়িয়ে নিতে হবে।
- 2
এবার মাছের মধ্যে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ১০মিনিট রেখে দিতে হবে। একটি মিক্সার গ্ৰাইন্ডারের বোলে, আদা, রসুন, জিরে, গোলমরিচ, তেজপাতা, কাঁচা লঙ্কা, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও ধনেপাতা গ্ৰাইন্ড করে, ঘণ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই পেস্ট থেকে ৪ টেবিল চামচ মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এরমধ্যে ১ চামচ লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে, অন্ততঃ পক্ষে ৩০ মিনিট রেখে দিতে হবে।
- 3
এবার ১ টি কড়াই গরম করে, তাতে ২ টেবিল চামচ সাদা তেল ও ১/২ চামচ বাটার দিয়ে, গরম হলে, ম্যারিনেট করা মাছ থেকে যতটা সম্ভব মসলা ছাড়িয়ে, দু দিক লালচে করে ভেজে নিতে হবে।
- 4
মাছের দু দিক লালচে ভাজা হলে এর মধ্যে ম্যারিনেট করা মাছের মসলা ঢেলে, সামান্য উষ্ণ গরম জল দিয়ে ৭ থেকে ৮ মিনিট ঢেকে রান্না করতে হবে। খুব ভালো করে ফুটে উঠলে, যতটা প্রয়োজন গ্ৰেভি রেখে নামিয়ে নিতে হবে।
- 5
এবার গরম গরম পরিবেশন করুন অপূর্ব স্বাদের আড় কেফ্রিয়াল।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি