কুচো চিংড়ি ভাজা(kucho chingri bhaja recipe in Bengali)

#SF
চিংড়ি এমন একটি মাছ, যে মাছের সাহায্যে একটি সাধারণ পদ হয়ে ওঠে অসাধারণ। আর কুচো চিংড়ি ভাজা খেতে অপূর্ব লাগে। কিন্তু অনেকেই বলেন চিংড়ি একটু বেশি ভাজা হলেই শক্ত হয়ে যায়। আমি খুব সহজেই চিংড়ি ভাজা করে থাকি, আর একেবারে নরম থাকে।

রান্নার নির্দেশ
- 1
চিংড়ি বেছে ধুয়ে জল ঝড়িয়ে নিতে হবে। এবার এরমধ্যে নুন, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে।
- 2
এবার ১ টি কড়াই গরম করে, তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে।এবার এরমধ্যে মেখে রাখা চিংড়ি দিয়ে এক মিনিট নেড়ে চেরে সামান্য জল চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে। এবার একটু বাদে বাদে নেড়ে দিতে হবে, আর একটু করে জল ছড়িয়ে দিতে হবে।
- 3
জল শুকিয়ে গেলে আবার ২ চামচ জল ছড়িয়ে দিতে হবে। এভাবে জল ছড়িয়ে দিলে চিংড়ি শক্ত হবেনা, আর ভাজার সময় পুরোপুরি সিদ্ধ হবে। এভাবে লালচে করে ভেজে নিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি