মিক্স ভেজিটেবল চপ(mix vegetable chop recipe in Bengali)
Sarbani Roy Chowdhury @Sarbani2912
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল দিয়ে গ্রেট করা গাজর বিট দিন। নুন ও হলুদ গুড়ো দিয়ে নাড়াচাড়া করুন কম আঁচে। আদা কাঁচালন্কা কুচি দিন। সেদ্ধ কড়াইশুটি আলু একসাথে আন্দাজমতো নুন দিয়ে ম্যাশড করে নিন। কিসমিস দিন।কড়াইতে দিয়ে নাড়াচাড়া করুন
- 2
এবার সব মশলা গুড়ো দিয়ে নাড়াচাড়া করুন। চিনি দিন। এবার বড় আঁচ করে সবজি থেকে জল ভাব পুরো টানানোর জন্যে একটু ঐকটু করে বেসন যোগ করে কড়াইয়ে সবজি নাড়িয়ে নামিয়ে নিন।
- 3
ছবির মতো করে রান্না করে রাখা সবজি গোল করে আকার দিন। ব্রেড ক্রাম্ব থালায় রাখুন। এবার চপ পাউরূটির গুড়োতে মাখিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখুন।
- 4
কড়ায় তেল দিন খুব ভালো করে গরম করুন। এবার ডুবো তেলে মাঝারি আঁচে এপিঠ ওপিঠ করে ভাজুন।
- 5
এবার গরম গরম চা অথবা টমেটো সসের সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16751657






মন্তব্যগুলি