নলেন গুড়ের শঙ্খ দুধ পুলি পিঠা (Nolen gurer shonkho dudh puli pitha recipe in Bengali)

#PS
আজ আমি পৌষ পার্বণে দিনে দুধ পুলি পিঠা বানিয়েছি। আমি পুলি গুলোকে শঙ্খর আকার দিয়ে বানিয়েছি তাই শঙ্খ দুধ পুলি বলছি।
নলেন গুড়ের শঙ্খ দুধ পুলি পিঠা (Nolen gurer shonkho dudh puli pitha recipe in Bengali)
#PS
আজ আমি পৌষ পার্বণে দিনে দুধ পুলি পিঠা বানিয়েছি। আমি পুলি গুলোকে শঙ্খর আকার দিয়ে বানিয়েছি তাই শঙ্খ দুধ পুলি বলছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে নারকোল করানো নিয়ে একটা কড়াইতে নার চার করে তাতে দুধ, মিল্ক পাউডার দিয়ে ধীমি আঁচে রান্না করতে হবে। তারপর একটু শুকনো হলে তাতে নলেন গুর টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
খানিকখন ধিমী আঁচে নারকোল টা রান্না করে ভালো করে শুকিয়ে একটা মন্ড বানিয়ে নিতে হবে। নারকোল পুর রেডী হয়ে গেল।
- 3
এবার একটা কড়াই তে ১ বাটি জল ফোটাতে হবে তাতে একটু নুন আর ঘী দিয়ে। যেই জল টা ফুটবে তখন তাতে চালের গুরো টা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তারপর আঁচ বন্দ করে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। একটু ঠাণ্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে একটা নরম মন্ড বানিয়ে রাখতে হবে।
- 4
এবার চালের গুরোর মন্ড থেকে একটু করে নিয়ে গোল করে বাতির মত করে নিতে হবে । তারপর ওতে একটু করে নারকোল পুর টা দিয়ে মুখ বন্দ করে পুলির আকারে গড়ে নিতে হবে। তারপর একটা চামচ নিয়ে পুলি টাকে দাগ কেটে শঙ্খর মত ডিযাইন করে নিতে হবে । যেমনটি ছবিতে আছে। রেডী হয়ে গেলো শঙ্খ আকারের পুলি।
- 5
এবার একটা কড়াই তে দুধ গরম করে খানিকক্ষণ ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে । তারপর ওতে খুব সাবধানে শঙ্খ আকারের পুলি গুলো দিয়ে ফুটতে দিতে হবে।
- 6
খানিকক্ষণ ফুটিয়ে পুলি গুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর আঁচ বন্দ করে তারপর ওতে নলেন গুড়ের টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 7
রেডী হয়ে গেল নলেন গুড়ের পুলি পিঠা।
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (5)