কড়াইশুঁটির ত্রিকোন কচুরি (karaishutir kachori recipe in Bengali)

#KD
আজ আমি কিচেন ডায়েরিতে একটু অন্যরকম কচুরি তৈরী করেছি | এটি আমি ব্রেকফাস্ট হিসাবে সকলকে পরিবেশন করেছি | শীতের টাটকা কড়াইশুটি দিয়ে আমরা গোল কচুরি সর্বদাই খেয়ে থাকি৷কিন্তু আজকের রেসিপি তা থেকে একটু আলাদা।কিন্তু খেতে আরো মজাদার।আটা,কড়াইশুটি বাটা, নুন আদা ,কাঁচালংকা,১/২টি শুকনো লংকা ভাজা,হিং ও ভাজা জিরা গুড়া দিয়ে মেখে , সাদা তেলে ভেজে অপূর্ব স্বাদের একটু অন্যরকম কচুরি।যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। এটি আমি সাদা আলুর তরকারি দিয়ে জলখাবারে পরিবেশন করেছি |

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ১ কাপ মটর ভাপিয়ে শুকনো পেস্ট করতে হবে
এই সময়১টি কাঁচালংকা,সামান্য আদা, ১ চা চামচ নুন দিয়ে পেস্ট করতে হবে। - 2
কড়াই শুটির পেস্ট আর্ধেকটা তুলে রেখে, বাকিটা সামান্য জল মিশিয়ে মসৃন পেস্ট করতে হবে| এবার ১ কাপ আটা ১ চা চামচ নুন ও ১ চা চামচ সাদা তেল দিয়ে আটাটা শুকনো মিশিয়ে তারপর ঐ মসৃন কড়াই শুটির পেস্টটা একটু করে মিশিয়ে আটাটা মাখতে হবে | তারপর সেটা ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে |
- 3
এবার আগের তুলে রাখা কড়াইশুটির পেস্টটাতে সামান্য হিং,১চা চামচ ছাতু,সামান্য ভাজা মশলা,সামান্য চিনি মিশিয়ে একটা পুরের মত করতে হবে।এসময় শুকনোলংকা ভাজাটা ভেঙ্গে তাতে মিশিয়ে নিতে হবে |
- 4
এবার ১ কাপ আটা থেকে ৬/৭টা লেচি হবে৷ঐ লেচি থেকে ১টা করে রুটি বেলে মাঝে কড়াই শুটির পুর সামান্য দিয়ে,আবার ফোল্ড করে আবার একটু ঐ পুর দিয়ে পরোটার মত বেলে রাখতে হবে।
- 5
এভাবে সব কচুরিগুলি পরোটার মত ত্রিকোন বেলেও মাঝে পুর ভরে, সাদা তেল দিয়ে,ছাঁকা তেলে ভেজে তুলে নিতে হবে
- 6
এবার সেটা সাদা আলুর তরকারি দিয়ে পরিবেশন করতে হবে ৷তৈরী হয়ে গেল ত্রিকোন কড়াই শুটির কচুরি ৷আমি এটি গরম গরম জলখাবারে পরিবেশন করেছি | তোমরাও করে দেখতে পারো, ভালো লাগবে |
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি