ট্রাই কালার সুজি ধোকলা (Tri colour semolina dhokla recipe in bengali)

#RDS
রিপাবলিক ডে স্পেশাল
গনতন্ত্র দিবস উপলক্ষ্যে আজ বানালাম আমাদের দেশের পতাকার রঙের, তিন রঙা ধোকলা।
এই ধোকলা গুজরাতের একটি বিখ্যাত জলখাবার।
এটি সাধারণত ছোলার ডাল বেটে ,করা হয়ে থাকে।
তবে বেসন ও সুজি দিয়েও, এই ধোকলা খুব সহজেই ও অল্প সময়েই বানিয়ে ফেলা যায়।
আজ এই বিশেষ দিনে গুজরাতের এই দারুণ স্বাদের ও স্বাস্থ্যকর জলখাবারটি আমাদের দেশের পতাকার তিনটি রঙ ব্যবহার করে বানিয়েছি।
ট্রাই কালার সুজি ধোকলা (Tri colour semolina dhokla recipe in bengali)
#RDS
রিপাবলিক ডে স্পেশাল
গনতন্ত্র দিবস উপলক্ষ্যে আজ বানালাম আমাদের দেশের পতাকার রঙের, তিন রঙা ধোকলা।
এই ধোকলা গুজরাতের একটি বিখ্যাত জলখাবার।
এটি সাধারণত ছোলার ডাল বেটে ,করা হয়ে থাকে।
তবে বেসন ও সুজি দিয়েও, এই ধোকলা খুব সহজেই ও অল্প সময়েই বানিয়ে ফেলা যায়।
আজ এই বিশেষ দিনে গুজরাতের এই দারুণ স্বাদের ও স্বাস্থ্যকর জলখাবারটি আমাদের দেশের পতাকার তিনটি রঙ ব্যবহার করে বানিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে,সুজি ও টক দই নিয়ে ভাল করে মিক্স করে নিতে হবে।
এরপর ওর মধ্যেই নুন, চিনি ও তেল ও অল্প জল দিয়ে ভাল করে মিশিয়ে 15 -20 মিনিট ঢেকে রাখতে হবে। - 2
এবার গাজর ও পালংশাকের রস ছেঁকে নিতে হবে।
আলাদা করে রাখতে হবে। - 3
সুজির মিশ্রণ তিন ভাগে ভাগ করে নিতে হবে।
একটি ধোকলা পাত্রে,তেল মাখিয়ে নিতে হবে
এবার গাজর এর রসে বেকিং সোডা মিশিয়ে,এই মিশ্রণ সুজির একটা ভাগে ভাল করে মিশিয়ে নিতে হবে।
খুব বেশি ঘন আবার খুব পাতলা যেন না হয়।
ধোকলার মোল্ডে এই কমলা রঙের মিশ্রণ ঢেলে,ভাল করে সমান করে নিতে হবে। - 4
কড়াই এ বেশ অনেক টা জল গরম করতে দিয়ে ওর উপর একটি স্ট্যান্ড রেখে,জল ফুটলে,ধোকলার পাত্র টি রেখে,ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাপে রাখতে হবে।
- 5
এবার সাদা সুজির মিশ্রণে বেকিং সোডা ও অল্প জল মিশিয়ে নিতে হবে।
কমলা রঙের ব্যাটার কড়াই থেকে নামিয়ে ওর উপর এই সাদা ভাগ ঢেলে,ভাল করে সমান করে,আবার কড়াই এর গরম জলের উপর বসিয়ে,ঢাকা দিয়ে,পাঁচ মিনিট ভাপে রাখতে হবে। - 6
এরপর সবুজ রঙের লেয়ারের জন্য,পালংশাকের রসে, বেকিং সোডা মিশিয়ে,এই মিশ্রণ, শেষ সুজির মিশ্রণে ভাল করে মিশিয়ে নিতে হবে।
- 7
কড়াই থেকে ধোকলার পাত্রটি সাবধানে বের করে,ওর উপর শেষ সবুজ রঙের সুজির মিশ্রণ ঢেলে,ভাল করে সমান করে,আবারও কড়াই এর গরম জলের উপর বসিয়ে,মধ্যম আঁচে ভাপে রাখতে হবে।
- 8
সব লেয়ার ভাল করে স্টিম হলে,নামিয়ে ঠাণ্ডা করে,ছুড়ি দিয়ে চারদিক একটু হাল্কা করে ঘুরিয়ে,আর একটা প্লেট ওর উপর রেখে,সাবধানে উল্টে,ধোকলা মোল্ড থেকে বের করে নিতে হবে।
- 9
ছোঁক/সোমবার/tempering এর জন্য, গ্যাস এর উপর একটা ছোট প্যান রেখে,তেল দিয়ে গরম হলে,ওর মধ্যে,হিং,সর্ষে, কাঁচালঙ্কা, কারিপাতা,চিনি ও অল্প নুন দিয়ে একটু নেড়েচেড়ে,অল্প জল দিয়ে,ভাল করে মিশিয়ে নিতে হবে
- 10
এই মিশ্রণ সুজির ধোকলার উপর অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে।
এরপর নারকোল কোড়া ও ধনেপাতার কুচি ছড়িয়ে, নিজের পছন্দ মত আকারে কেটে,ধনেপাতার চাটনি ও তেঁতুলের টক মিষ্টি চাটনির সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes































মন্তব্যগুলি (9)