কর্ন কেশরি মেথি ইডলি (Corn Kesari Methi Idly Recipe in Bengali)

#RDS
রিপাবলিক ডে স্পেশাল রেসিপি চ্যালেন্জে আমি আজকে বানিয়েছি দক্ষিণ ভারতের মানে তামিলনাড়ু প্রদেশের একটা দারুন জনপ্রিয় রেসিপি ইডলি আমি ।একটু অন্য রকমের করে বানিয়ে ফেললাম কর্ন কেশরি মেথি ইডলি

রান্নার নির্দেশ
- 1
প্রথমে কলাই ডাল ও গোবিন্দভোগ চাল আলাদা আলাদা বাটিতে জল মিশিয়ে রান্না করার আগের রাতে ভিজিয়ে রাখুন
- 2
রান্না করার আগে ভেজানো ডাল, চাল,কাঁচালংকা ও মেথি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিন এবং একটু জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন
- 3
এবারে একটি নন স্টিক কড়া গ্যাসে বসিয়ে তাতে ১ টেবিল চামচ ঘি দিয়ে তাতে সেদ্ধ আলু ছোট ছোট টুকরো করে দিয়ে দিন এবং এতে দিন রসুনের কুচি, নুন, চাট মশলা এবং কেশরি মেথি এবং কিছুক্ষন নাড়িয়ে নাবিয়ে রাখুন
- 4
এবারে এই কর্নের চাট টা ব্যাটারের সাথে ভালো ভাবে মিশিয়ে নিন
- 5
এবারে ইডলি মেকারের বাটি গুলোতে বাকি ঘি লাগিয়ে হাতায় করে কিছুটা করে ব্যাটার দিয়ে ঢাকা বন্ধ করে গ্যাসে বসিয়ে রাখুন
- 6
কিছুক্ষন পরে নাবিয়ে পাত্র ঠান্ডা হলে চামচে করে ইডলি গুলো বের করে টমেটোর ঝাল চাটনির সাথে গরম গরম পরিবেশন করলাম কর্ন কেশরি মেথি ইডলি
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি