কড়াই শুটির লুচি (Koraishutir Luchi Recipe In Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াই শুঁটি র মধ্যে নুন, চিনি, আদা ও লঙ্কা, ভাজা জিরা দিয়ে ও অল্প জল দিয়ে মিক্সিতে মসৃন করে বেটে নিতে হবে
- 2
এবার ময়দায় নুন ও তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাটা কড়াই শুঁটি দিয়ে ও অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে, তবে মাখা মাঝামাঝি হবে, খুব শক্ত বা নরম হবে না।এবার হাতে ১চামচ ঘি নিয়ে মাখা ডোয়ে মাখিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে
- 3
এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে লুচির মতো বেলে নিতে হবে
- 4
কড়াইয়ে তেল গরম করে লুচি গুলো ডুবো তেলে কড়া করে ভেজে নিতে হবে।
- 5
এবার গরম গরম লুচি পরিবেশন করতে হবে, আমি আলুর দম ও ছোলার ডাল দিয়ে পরিবেশন করলাম
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16775452










মন্তব্যগুলি (3)