উচ্ছে আলু ভাজা(uche aloo vaza recipe in bengali)

#BR
শীতকালের বিদায় আর বসন্তের আগমনে ,এই ঋতু পরিবর্তনের সময় তেঁতো খাওয়া খুব প্রয়োজন। আমার মা ঠাকুমার হেঁসেল - এর উচ্ছে আলু ভাজা এই পদ টি খুব মুখোরোচক , ভাতের গ্রাসের প্রথম পাতে গরম গরম ভাতের সাথে এই মুচমুচে উচ্ছে আলু ভাজা পদ টি যেনো অমৃত।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু ও উচ্ছে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম।
- 2
তারপর আলু ও উচ্ছে সরু সরু লম্বা করে কুচিয়ে নিলাম।
- 3
উপকরণ গুলি হাতের কাছে রাখলাম।
- 4
গ্যাস ওভেন জ্বালালাম, মাঝারি আঁচে রান্নার জন্য কড়াই বসালাম। কড়াই গরম হলে তেল ঢেলে দিলাম, তেল গরম করে গোটা জিরে ও তেজ পাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুবাস উঠলে কুচানো উচ্ছে ঢেলে দিলাম। হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ ও আদা বাটা দিয়ে দিলাম।
- 5
দুই/ চার মিনিট নাড়া চাড়া করে কুচানো আলু দিয়ে দিলাম । ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। আঁচ ধী মে করে দিলাম। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার ভালো করে নাড়া চাড়া করে দিলাম। জল না দিয়ে ঢাকনা বন্ধ করে করে পুরো রান্নাটা ভাপে করতে হবে।
- 6
যখন বেশ মুচমুচে হয়েছে দেখে নিলাম, উচ্ছে ও আলু পুরো সিদ্ধ হয়ে গেছে ভাজা মশলা গুঁড়া ছড়িয়ে দিলাম ঢাকনা বন্ধ করে দিলাম। গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। আমার উচ্ছে আলু ভাজা রান্না কমপ্লিট ।
- 7
পরিবেশনের জন্য প্রস্তুত করলাম।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি