নিম শুক্তো (Neem Shukto recipe in bengali)

নিম পাতা থেকে আমরা অনেক অনেক উপকার পায়। অনেক রোগ কন্ট্রোল করতে সাহায্য করে।
উৎস-- বর্ধমান , পশ্চিমবঙ্গ-ভারত ।
নিম শুক্তো (Neem Shukto recipe in bengali)
নিম পাতা থেকে আমরা অনেক অনেক উপকার পায়। অনেক রোগ কন্ট্রোল করতে সাহায্য করে।
উৎস-- বর্ধমান , পশ্চিমবঙ্গ-ভারত ।
রান্নার নির্দেশ
- 1
সব সব্জি সুন্দর করে গুছিয়ে কেটে ধুয়ে নিয়েছি। নিমপাতা বেছে নিয়ে জলে দিয়ে বারবার করে ধুয়ে পরিস্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কাঁচা কলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে,জলে সামান্য হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার শুক্তোর মসলা আগে থেকে ভেজে গুঁড়ানো ছিল। এবার গ্যাস অন্ করে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে বড়ি গুলো আগে হালকা সোনালী রং করে ভেজে তুলে নিয়েছি।
- 2
এবার ওই কড়াই এ ২ চামচ তেল দিয়ে বেগুন আর কাঁচা কলার টুকরো গুলো হালকা ভেজে তুলে নিয়ে ওই কড়াই এ বাকি সব্জি গুলো দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি।
- 3
এরপর একে একে ধনে জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি আদা বাটা দিয়ে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো বা ২ কাপ মতো জল দিয়ে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিয়ে চেরা কাঁচালঙ্কা ভেজে রাখা বেগুন দিয়ে লো টু মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে ১০/১২ মিঃ রান্না করে নিয়েছি। ১০ মিঃ পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়ে সবকিছু সুসিদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে রান্না করা সব্জি কড়াই থেকে একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি।
- 4
এবার কড়াই পরিস্কার করে ধুয়ে মুছে আবার গ্যাস অন্ করে কড়াই বসিয়ে ২ চামচ তেল দিয়ে লো আঁচে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ৪০ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিমপাতা দিয়ে লো আঁচে নাড়াচাড়া করে বেশ মড়মড়ে করে ভেজে নিয়ে গুঁড়িয়ে রাখা শুক্তোর মসলা দিয়েছি।
- 5
এবার সাথে সাথেই রান্না করা সব্জি ঢেলে দিয়ে চাপা দিয়ে লো আঁচে ১ মিঃ রান্না করে ঢাকা খুলে ঘি দিয়ে হালকা হাতে মিশিয়ে আবারও ৩০/৪০ সেকেন্ড ঢাকা চাপা দিয়ে লো আঁচে রান্না করে নামিয়ে নিলেই রেডি নিম শুক্তো। অসাধারণ খেতে। আমি ভীষণ -ই ভালোবাসি। ভাজা নিমপাতার যে একটা সুমধুর গন্ধ ছাড়ে ওটাতেই পেট মন দুই-ই ভরে যায়।
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি