উচ্ছে পাতার পকোড়া(uche patar pakoda recipe in Bengali)

#BR
তেঁতো রেসিপি
উচ্ছে পাতার রস খেলে জ্বর সেরে যায়। শরীর থেকে কৃমি দূর করতেও এটি কাজ করে। শরীর কামড়ানি, জল পিপাসা বেড়ে যাওয়া, বমিভাব হওয়া থেকে মুক্তি পেতে উচ্ছে বা করলার পাতা র রস উপকারী। এক চা চামচ উচ্ছেপাতা র রস একটু গরম করে অথবা গরম জলের সঙ্গে মিশিয়ে দিনে ২ থেকে ৩ বার করে খেলে উপকার পাওয়া যায়।

রান্নার নির্দেশ
- 1
উচ্ছে পাতা খুব ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিতে হবে। এবার একটি পাত্রে, ব্যাসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে ও নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
এবার এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটার টি না খুব পাতলা, না খুব ঘণ হবে। এবার একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল গরম হলে, এক একটি উচ্ছে পাতা ব্যাটারে ডুবিয়ে, কড়াই তে দিয়ে ভেজে নিতে হবে ।
- 3
উচ্ছে পাতার দু দিক উল্টো পাল্টে লালচে করে ভেজে তুলে ট্যিসুর উপর রেখে, অতিরিক্ত তেল শুশিয়ে নিতে হবে।
- 4
এবার গরম গরম পকোড়া মনের মতো সাজিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি