উচ্ছে পোস্ত (Uchhe Posto Recipe In Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে উচ্ছে অর্ধেক করে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুও ঐ ভাবে কেটে নিলাম।
- 2
এবার উচ্ছে ও আলু ভাপিয়ে নিয়েছি।
- 3
কড়াইয়ে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে সুগন্ধ বেড়োলে উচ্ছে ও আলু ভেজে তুলে নিয়েছি।
- 4
এবার আরও একটু তেল দিয়ে পোস্ত বাটা দিয়ে ভেজে নিতে হবে, মধ্যে একটু নুন ও হলুদ দিতে হবে। টমেটো ও আদা বাটা দিতে হবে।
- 5
এবার এর মধ্যে ভাজা উচ্ছে আলু দিয়ে ভালো করে নাড়িয়ে অল্প করে জল দিয়ে ফুটতে দিতে হবে।নুন ও চিনি দিতে হবে।
- 6
উচ্ছে ভালো করে মশলায় মিশে গেলে সর্ষে বাটা দিতে হবে, বেশ মাখোমত হলে ১চামচ সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 7
এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন উচ্ছে পোস্ত
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16800177










মন্তব্যগুলি