পান ঠান্ডাই সর্টস (Paan thandai shots recipe in Bengali)

হোলি মানে হচ্ছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া। আমরা বিভিন্ন রকমের পানীয় বানিয়ে থাকি। এই পান ঠান্ডাইটি খেতে খুবই সুস্বাদু হয় আর অনেক কিছু খাবার পরে এটি খেলে হজম হয়।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাজু আমণ্ড বাদাম গোলমরিচ মৌরি, মগজদানা পোস্ত গোলাপের পাপড়ি সবকিছু দিয়ে তাওয়াই সেঁকে নিতে হবে।
- 2
একদম শেষে কেসর দিতে হবে।
- 3
এবার সবগুলো মিক্সার এ দিয়ে ফাইন পাউডার বানিয়ে নিতে হবে।
- 4
ঠান্ডাই পাউডার রেডি।
- 5
এবার একটা মিক্সার এর জারের মধ্যে পান গুলকন্দ চিনি আর ঠান্ডায় পাউডার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
- 6
এবার ওর মধ্যে দুধ ফ্রেশ ক্রিম ডেসিকেটেড কোকোনাট ফুড কালার আর বরফ কুচি সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।
- 7
এরপর ইচ্ছামতো ছোট ছোট গ্লাসে সাজিয়ে উপর থেকে কিছু গোলাপের পাপড়ি ছিটিয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি