কুচো নিমকি(kucho nimki recipe in bengali)

#HR
এটি একটি সুস্বাদু মুখোরোচক স্নাক্স রেসিপি।অতি প্রাচীনকাল থেকেই এই কুচো নিমকি র প্রচলন। আমি আমার মা ঠাকুমা দের ও দেখেছি কুচো নিমকি বানাতে। পূজোর সময় বিজয়া দশমীর দিন বাড়িতে কুচো নিমকি অবশ্যই হতো। সবার হাতে মিষ্টি র সাথে নোনতা হিসাবে দেওয়া হতো। এখনও চা এর সাথে স্ন্যাক্স হিসাবে দেওয়া হয়।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আমি দু বড় কাপ ময়দা নিয়েছি। ৩০০ গ্রাম মতো হবে। তারমধ্যে ১ বড় চামচ চিনি, পরিমাণ মত নুন,আধ চামচ কালোজিরা দিয়ে ভালো করে মেশাতে হবে। এবার তেল দিয়ে ভালো করে ময়ান দিতে হবে।
- 2
ময়ান টা খুব ভালো করে ডলে ডলে দিতে হবে।যত বেশি মাখা হবে তত বেশি নিমকি খাস্তা হবে।একদম মুঠোর মধ্যে শক্ত হয়ে যাবে। তারপর অল্প অল্প জল দিয়ে মাখতে হবে।যেমন রুটির জন্য আটা মাখি কিন্তু আটা মাখার মতো নরম হবে না। নিমকি ্য মাথাটা একটু টাইট মতো হবে।তার কারণ বেলার সময় আটা ময়দা কিছু ব্যাবহার করা যাবে না।
- 3
ময়দা টা মেখে ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এবার বড় বড় করে লেচি কেটে নিতে হবে। আমার সাতটা লেচি হয়েছে। এবার বেলুন ও চাকি নিয়ে বড় বড় রুটির মতো বেলতে হবে। তারপর একটা ছুরি দিয়ে সমান করে লম্বা লম্বা দাগ কাটতে হবে। আবার আরে করে দাগ কাটতে হবে ।
- 4
এবার গ্যাসে কড়াই চাপিয়ে গ্যাসটা জ্বেলে দিতে হবে। পরিমাণ মত সাদা তেল দিয়ে গরম হলে গ্যাস মিডিয়াম ফ্লেমে থাকবে। এবার একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে কুচি করা নিমকি র টুকরো গুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে। নিমকি তে বাদামি রং ধরলে বুঝতে হবে নিমকি হয়ে গেছে। বাদামী রং হয়ে এলে একটি পাত্রে তুলে নিতে হবে। এভাবে আমার কুচো নিমকি তৈরী হয়ে গেল। এবার প্লেটে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি