ময়দা ও সুজির স্ন্যাক্স (Maida o soojir snacks recipe in bengali)

#FSR
খুব সুস্বাদু ও দারুণ স্বাদের মুচমুচে স্ন্যাক্স। সকাল বিকালে চায়ের সাথে পরিবেশন করা যাবে এবং বড় থেকে বাচ্চাদের সকলের-ই খুব পছন্দের একটা স্ন্যআক্স।
ময়দা ও সুজির স্ন্যাক্স (Maida o soojir snacks recipe in bengali)
#FSR
খুব সুস্বাদু ও দারুণ স্বাদের মুচমুচে স্ন্যাক্স। সকাল বিকালে চায়ের সাথে পরিবেশন করা যাবে এবং বড় থেকে বাচ্চাদের সকলের-ই খুব পছন্দের একটা স্ন্যআক্স।
রান্নার নির্দেশ
- 1
সবার আগে গ্যাস অন্ করে ১/২ কাপ জল বসিয়ে গরম হতে শুরু করলে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে
- 2
এবার চিনি টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ্ করে দুধ ঠান্ডা করে নিতে হবে। এরপর সব গুছিয়ে নিয়ে একটা বড় বাটিতে ময়দা নিতে হবে।
- 3
ওতে সুজি কালোজিরে নুন আর বেকিং পাউডার দিতে হবে
- 4
এবার তেল ৩ চামচ দিয়ে ভালো করে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
এরপর ওই ঠান্ডা দুধ টা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়ে ময়দা টা মেখে নিতে হবে। যেহেতু গুঁড়ো দুধ আছে সেই কারণে মাখতে গেলে একটু চটচটে হবে তখন সামান্য শুকনো ময়দা দিয়ে ভালো করে স্মুথ করে মাখতে হবে
- 6
একটা সফ্ট ডো তৈরি করে ১০ মিঃ ঢেকে রাখার পর হাতে করে গোল করে নিতে হবে এবং চাকি বেলুনে সামান্য তেল দিয়ে বেলতে হবে।
- 7
এবার বেশ পুরু ও বড় করে বেলে নিয়ে চারধারে অংশ কেটে নিয়ে একটা চৌকো শেপে কেটে নিয়ে মনের মতো করে পিস্ পিস্ করে কেটে নিতে হবে ।পরে ওই টুকরো গুলো কেটে পিস্ করে ভেজে নিতে হবে।
- 8
পুরুটা ঠিক এই রকম হবে। এবার গ্যাস অন্ করে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে একটা একটা করে স্ন্যাক্স গুলো দিয়ে ছেড়ে দিয়ে গ্যাস লো টু মিডিয়াম করে দিতে হবে।
- 9
এইভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে তুলে নিতে হবে। এবার সকাল বিকালে চায়ের সাথে পরিবেশন করা যাবে এছাড়া বাড়ির বাচ্চাদেরও খুব পছন্দের একটা স্ন্যআক্স।
Keywords
Similar Recipes
More Recipes





























মন্তব্যগুলি