দোল স্পেশাল ঠান্ডাই (Holi special Thandai)

বসন্ত মানেই যেমন দোল, তেমনই এর পরতে পরতে জড়িয়ে আছে রঙের বাহার। আর সেই রং শুধু মনেই নয়, এ বার তা লাগুক আমাদের ভুরিভোজে। একেই তো বাঙালি খাদ্যরসিক। তাই এই বসন্তে দোলের রঙে খাবার-দাবারও হয়ে উঠুক রঙিন।
#HR

রান্নার নির্দেশ
- 1
প্রথমে সমস্ত বাদাম জলে ভিজিয়ে রাখুন। চারমগজ ও পোস্তও জলে ভিজিয়ে রাখুন। তারপর ভিজে বাদামের খোসা ছাড়িয়ে নিন।
- 2
এরপর একটি মিক্সচার কন্টেনারে সমস্ত উপকরণ(চিনি ও দুধ বাদে) দিয়ে ভালো করে পিষে নিতে হবে। প্রয়োজনে অল্প দুধ ব্যবহার করতে পারেন।
- 3
তারপর দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নিন। এর মধ্যে স্বাদমতো চিনি, কেশর ও বেটে রাখা মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- 4
তারপর একফুট দিয়ে নামিয়ে ফেলুন। ঠআন্ডআ হলে ছেঁকে নিন। তারপর ফ্রিজে ১ঘন্টা রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন দোল স্পেশাল ঠান্ডাই।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি