রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দায় বেকিং সোডা মিশিয়ে নিন ।এবার ঘি দিয়ে ময়ান দেবেন, হাতে মুঠো করে দেখবেন যদি ভেঙে না যায় তাহলে ময়ান রেডি এই ময়ানে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে মেখে নেবেন । মাখা ময়দা ঢাকা দিয়ে রেখে দিন ৩০ মিনিটের মত।
- 2
এরপর গ্যাস অন করে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে চিনির সিরা তৈরি করে নিন, এক কাপ চিনি হাফ কাপ জল দিয়ে চিনি গুলে গিয়ে ফুটে গেলে একটা লেবুর টুকরো দিন যাতে ঠান্ডা হলে চিনির সিরা জমে না যায় সিরা টা একটু ঘন হলে গ্যাস থেকে নামিয়ে নিন।
- 3
এবার মাখা ময়দা টা আরো একবার ঠেসে নিয়ে বেলে নিন একটু মোটা করে,ছুরি দিয়ে চার টুকরো করে নিন এই টুকরো গুলো একের ওপরে আর একটা রেখে চেপে ধার গুলো চেপে দিতে হবে এইভাবে তিন-চারবার করে নিয়ে এবারে গজার সেপে কেটে নিন।
- 4
তারপর গ্যাস অন করে কড়া বসিয়ে তেল দিন,তেল গরম হলে গজা গুলো লাল করে ভেজে নিন।
- 5
লাল করে ভাজা হলে একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিয়ে,এবারে সিরায় ডুবিয়ে দু তিন মিনিট মতো রেখে তুলে নিয়ে পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি