বাদশাহী নারকেলি চিকেন পরোটা

অপূর্ব স্বাদের এই পরোটা বানিয়ে, সকলের মন কেড়ে নিতে পারেন।
বাদশাহী নারকেলি চিকেন পরোটা
অপূর্ব স্বাদের এই পরোটা বানিয়ে, সকলের মন কেড়ে নিতে পারেন।
রান্নার নির্দেশ
- 1
২ কাপ ময়দা,১ টেবিল চামচ চিনি ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে ৩ টেবিল চামচ সাদা তেল মিশিয়ে ময়ান দিয়ে, অল্প অল্প জল দিয়ে মেখে নিয়ে ১৫ মিনিটের জন্য ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
- 2
একটি মিক্সার গ্ৰাইন্ডারের কন্টেইনার এর মধ্যে বোনলেস চিকেনে, ৩ টেবিল চামচ পোস্ত,১/২ কাপ নারকেল কোরানো ৩ টেবিল চামচ সাদা তেল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, প্রয়োজন হলে, সামান্য জল ব্যবহার করা যেতে পারে।
- 3
এবার একটি পাত্রে এই চিকেনের পেস্ট ঢেলে,৩ টেবিল চামচ লেবুর রস, পরিমাণ মতো নুন ও ১ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
এবার মেখে রাখা ময়দা থেকে চারটি সমান লেচি কেটে নিতে হবে। প্রথমে একটি লেচি গোল পরোটার আকারে বেলে নিয়ে তুলে রাখতে হবে। এবার অপর একটি লেচি বেলে নিয়ে, এরমধ্যে চিকেনের পেস্ট লাগিয়ে নিয়ে, উপর থেকে গ্ৰেড করা গাজর, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পিঁয়াজ কুচি, লঙ্কা কুচি সুইস কর্ণ ও সামান্য নুন ছড়িয়ে, একেবারে উপরে চিজ গ্ৰেড করে দিয়ে, আগে বেলে রাখা পরোটা দিয়ে ঢেকেভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভিতরের পুর বেরিয়ে না যায়। একেবারে উপরে ধনেপাতা দিয়ে গার্ণিস করে দিতে হবে।
- 5
এবার একটি গ্যাস ওভেন জ্বালিয়ে, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে, একটি ননস্টিক প্যান গরম করে, পরিমাণ মতো সাদা তেল দিয়ে, গরম হলে এই পরোটা খুব ভালো করে দু দিক ভেজে নিতে হবে। একই ভাবে অপর পরোটাটিও তৈরি করে নিতে হবে।
- 6
এবার এই পরোটা মনের মতো সাজিয়ে, ইচ্ছে মতো সস কাসুন্দি বা চাটনি সহযোগে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি