বৌয়া ভাত

আগের দিনে যখন বাড়িতে ঢেঁকিতে ধান ভাঙ্গানোর সময় ভেঙ্গে যাওয়া চাল আলাদা করে তা দিয়ে মা দাদিরা বিশেষ রকম ভাত রান্না করত । আহহ্ সে কি অসাধারণ স্বাদ!! এখন কলের যুগ, ধান কলে ভাঙ্গানো হয়ে ঝরাই-মোছাই হয়ে বস্তাবন্দী চাল বাড়িতে আসে । তাতে ক্ষুদ থাকে না তাই বৌয়া ভাতও আর খাওয়া হয় না। বাজারে ক্ষুদ দেখে লোভ হল বৌয়া ভাত খাওয়ার তাই কিনে রান্না করলাম।

রান্নার নির্দেশ
- 1
ক্ষুদের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। ক্ষুদের চালে ময়লা বেশি থাকে, তাই এ চাল একটু বেশিই ধুতে হবে।
- 2
একটা পাত্রে পানি গরম হতে দিন। অন্য পাত্রে ঘি দিয়ে শুকনা মরিচ, দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ভেজে নিন।
- 3
এরপর আদাবাটা ও রসুন দিয়ে ভাজুন কিছুক্ষণ, এরপর পিঁয়াজ ভেজে নিন। এরমধ্যে ক্ষুদের চাল দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে দিয়ে দিন গরম পানি । লবন ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন।
- 4
১০ মিনিট পর ঢাকনা তুলে দেখুন। একটু নেরে চেরে দিন যেন নিচে লেগে না যায়।
- 5
আরও কিছুক্ষণ লো আঁচে জ্বাল দিন। ক্ষুদের চাল সিদ্ধ হয়ে গেলে উপরে আরও একটু ঘি ছিটিয়ে দিয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন মাছ,মাংস বা সবজির সাথে। এই ভাত খেতে তরকারি না হলেও চলে!!
- 6
বুঝলাম না দাদির ঘানি ভাঙ্গা সরিষার তেলের গুণ, নাকি আমার কেনা ক্ষুদ-ঘিয়ের দোষ, নাকি আমি পাচকের ব্যার্থতা!! দাদির হাতের বৌয়া ভাতের সেই স্বাদ পেলাম না!!! তবে কলিগরা খেয়ে বলল এরপরে আবার বৌয়া ভাত রান্না করলে ওদের জন্য একটু বেশি করে আনতে!!!!
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি