রান্নার নির্দেশ
- 1
চাল ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে আবার ধুয়ে পানি ঝরিয়ে নিন। পানি গরম হতে দিন। কড়াইতে ঘি গরম হতে দিন। ঘি গরম হলে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে 2 মিনিট ভাজুন। এখন আদা রসুন দিয়ে ভাজুন 2 মিনিট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে পিঁয়াজ দিয়ে ভাজুন। পিঁয়াজ হালকা ঘিয়ে রং ধারণ করলে চাউল দিয়ে 5 মিনিট ভাজুন।
- 2
চালে গরম পানি দিন 1.5 লিটার। লাল চাল সিদ্ধ হতে সময় বেশি লাগে, তাই পানি বেশি লাগবে। সাথে দিয়ে দিন কাঁচা মরিচ ও লবন। চাল সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে 3-4 ফোটা কেওড়া জল ও কয়েক ফোটা ঘি ছড়িয়ে দিয়ে চাল উল্টে পাল্টে দিয়ে দমে রাখুন 10 মিনিট। দমে রাখা শেষে নামিয়ে পরিবেশন করুন ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/24577685







মন্তব্যগুলি