মুরগির মাংস রান্নার রেসিপি

মুরগি ও আলুর এই সুস্বাদু রান্নাটি প্রোটিন, কার্বোহাইড্রেট ও ভিটামিনের ভারসাম্যপূর্ণ উৎস। তেজপাতা, এলাচ ও দারচিনির সুগন্ধে ভাতের সাথে পরিবেশন করলে আরও স্বাদ বাড়ে।
মুরগির মাংস রান্নার রেসিপি
মুরগি ও আলুর এই সুস্বাদু রান্নাটি প্রোটিন, কার্বোহাইড্রেট ও ভিটামিনের ভারসাম্যপূর্ণ উৎস। তেজপাতা, এলাচ ও দারচিনির সুগন্ধে ভাতের সাথে পরিবেশন করলে আরও স্বাদ বাড়ে।
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভাজি।
- 2
একই তেলে আদা-রসুন বাটা,জিরা গুঁড়ো ও টমেটো বাটা(optional) ভালো করে ভাজি।
- 3
একই গরম তেলে তেজপাতা, এলাচ, দারচিনি ভাজি।
- 4
মাংস দিয়ে কষান। আজ ম্যারিনেট করিনি।
- 5
মাংস কয়েক মিনিট কষানোর পর এবং পানি দেওয়ার আগে বা পানি দেওয়ার পরপরই আলু যোগ করি।
- 6
আলু যেন ভাঙা না যায়, তাই মাঝারি আঁচে ১৫-২০ মিনিট সেদ্ধ করতে হয়।
- 7
পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৩০ মিনিট রান্না করি।
- 8
রান্না হয়ে গেলে নামিয়ে দেই।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি