পনীর পুর দিয়ে মুগ ডালের চিলা বা সরু চাকলি।

Deepanjali Das @cook_12081198
পনীর পুর দিয়ে মুগ ডালের চিলা বা সরু চাকলি।
রান্নার নির্দেশ
- 1
জলে ভেজানো হলুদ মুগ ডাল-বিউলিরডাল ডাল, আদা,কাঁচা লঙ্কা দিয়ে একত্রে বেটে ব্যাটার বা মিশ্রণ বানান।
- 2
এই মিশ্রণে মিহি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, রোস্টেড জিরা গুঁড়ো দিন। সরু চাকলির মিশ্রণ প্রস্তুত।
- 3
অন্য বাটিতে পনীর কোড়া, কাঁচা লঙ্কা, পেয়াঁজকুচি,ধনেপাতা কুচি নুন ও চাট মশলা সহযোগে মেশান।
- 4
আগে থেকে গরম করা প্যানে এই মিশ্রণটি বিছিয়ে দিন। অল্প অল্প করে তেল দিয়ে পাতলা সরু চাকলি বানান। মাঝারি আঁচে ভাজুন এবং উল্টে নিন। অন্য পিঠে বাদামী না হওয়া অবধি ভাজুন।
- 5
এবার এটা প্লেটে তুলে রাখুন। মাঝে পনীরের পুর দিয়ে ভাঁজ করুন এবং কোণা বরাবর কাটুন।
- 6
জল নিংড়ানো শুকনো টকদই দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7311992









মন্তব্যগুলি