স্যামন কোপ্তা দোপেয়াঁজা

স্যামন মাছ ভিটামিন বি১২, ভিটামিন টি ও সেলেনিয়াম, নিয়াসিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফসফরাস ও ভিটামিন বি৬ এ ভরপুর।
স্যামন কোপ্তা দোপেয়াঁজা
স্যামন মাছ ভিটামিন বি১২, ভিটামিন টি ও সেলেনিয়াম, নিয়াসিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফসফরাস ও ভিটামিন বি৬ এ ভরপুর।
রান্নার নির্দেশ
- 1
কোপ্তার জন্য লাগবে ১/৪ ভাগ পেয়াঁজকুচি, ৪ টি কাঁচা লঙ্কা, ১/৩ ভাগ আদা ও ধনেপাতা কুচি।
- 2
আলুর খোসা ছাড়িয়ে জল দিয়ে সেদ্ধ করুন।
- 3
স্যামন মাছ নুন ও হলুদ মেশানো জলে সেদ্ধ করে, জলটা ফেলে দিন।
- 4
স্যামন মাছ ও আলু চটকে মাখুন এবং এতে পেয়াঁজকুচি, কাঁচা লঙ্কা, আদা, শুকনো খোলায় ভাজা জিরা গুঁড়ো, ধনেপাতা ও নুন দিয়ে ভালোকরে মেশান।
- 5
এবার ১ বড় চামচ তেল ও ময়দা দিয়ে আরও ভালোকরে মেখে মন্ড বানান। মন্ড থেকে ছোট ছোট বল বানান।
- 6
কড়াইতে নুন ও জল দিন। জল ফুটলে একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দিন। ৭-১০ মিনিট ফোটান। যখন এগুলো সম্পূর্ন সেদ্ধ হয়ে যাবে তখন এগুলো ভেসে উঠবে।
- 7
কোপ্তাগুলো তুলে সরিয়ে রাখুন। কোপ্তা প্রস্তুত।
- 8
ঝোলের জন্য লাগবে ৩/৪ ভাগ মিহি করে কোচানো পেয়াঁজ, ১/৪ ভাগ বড় বড় পেয়াঁজের টুকরো ও টম্যাটো কুচি।
- 9
বাকি আদা, ৪ টি কাঁচা লঙ্কা ও ৪-৫ কোয়া রসুন ও লাগবে।
- 10
কড়াইতে তেল গরম করুন। তেজপাতা ও সমস্ত গোটা মশলা ফোরণ দিন, সঙ্গে বাকি রসুন কোয়া দিন।
- 11
পেয়াঁজকুচি দিয়ে ভালোকরে ভাজুন। যাতে না পুড়ে যায় তাই এক চিমটে নুন দিন।
- 12
যখন পেয়াঁজ গাঢ় বাদামী হয়ে আসবে তখন আদা-রসুন-কাঁচালংকা বাটা দিয়ে ভালো করে নাড়ুন।
- 13
হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, নুন দিয়ে দিন এবং মশলা থেকে তেল ছাড়া অবধি কষান।
- 14
এবার প্রয়োজনমত উষ্ণ জল দিন। ঝোলের ঘনত্ব জলের ওপর নির্ভর করবে।
- 15
ঝোল ফুটতে শুরু করলে ধীরে ধীরে একটা একটা করে কোপ্তা দিয়ে দিন এবং বড় বড় পেয়াঁজ টুকরো দিয়ে দিন।
- 16
ফুটিয়ে নিন এবং সাবধানে কোপ্তাগুলো মেশান। নুন চেখে দেখুন।
- 17
যখন আপনার ইচ্ছানুযায়ী ঝোলের ঘনত্ব হবে তখন নামান। নামানোর আগে গরম মশলা গুঁড়ো ও বাকি কাঁচা লঙ্কা মেশান। স্যামন কোপ্তা দোপেয়াঁজা প্রস্তুত। ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি