রান্নার নির্দেশ
- 1
বড় বাটিতে ময়দা ও ১০০ গ্রাম ঘী ময়ান দিয়ে মেশান। এমনভাবে মেশান, ময়দা যেন মুঠোবন্দী করা যায়।
- 2
এবার এতে উষ্ণ জল দিয়ে নরম করে মেখে ২০ মিনিট ঢেকে রাখুন।
- 3
জল সমেত চালের গুঁড়ো বা ময়দা ও ঘী নিয়ে একটি ঘন ব্যাটার বানান।
- 4
মন্ডটি তিনভাগে ভাগ করুন এবং প্রত্যেকটি ভাগ থেকে আবার তিনটি করে বড় রুটি বেলে নিন অর্থাৎ মোট ৯ টি রুটি বানান।
- 5
একটা রুটির উপর ভালোকরে মিশ্রণ বিছিয়ে দিন এবং এর উপরে আরেকটা রুটি রেখে তার উপরে আবার মিশ্রণ বিছিয়ে দিন এবং এর উপর আবার একটা রুটি দিয়ে দিন এবং এর উপর আবার মিশ্রণ দিয়ে দিন।
- 6
এবার রুটিগুলো চেপে চেপে মুড়ে রোল বানান যাতে ভেতরে কোনো হওয়া না ঢোকে।
- 7
এরপর রোলটা আধা ইঞ্চি ফাঁকা রেখে পরপর কেটে নিন। দৈর্ঘ্য বরাবর প্রত্যেকটা ফাঁক চেপে খাজার মত বানান।
- 8
ঢিমে আঁচে ডুবোতেলে প্রতিটা খাজা গাঢ় বাদামী করে ভাজুন।
- 9
নিউজ পেপার দিয়ে অতিরিক্ত তেল মুছে নিন এবং এরপর খাজাগুলো চিনি গুঁড়ো মিশিয়ে সরিয়ে রাখুন।
- 10
আপনার লোভনীয় খাজা বা জিভে গজা প্রস্তুত। বায়ূনিরোধক পাত্রে ২-৩ সপ্তাহ রেখে দিতে পারেন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি