রান্নার নির্দেশ
- 1
মেথি শাক ধুয়ে কুচে নিন।
- 2
ডেকচিতে তেল গরম করুন এবং কালোজিরা ফোরণ দিন।
- 3
এবার ডুমো করে কাটা আলু দিয়ে দিন। ২ মিনিট পর আলুর রং পরিবর্তন হয়ে গেলে মেথি শাক দিয়ে দিন।
- 4
এবার নুন দিন। কয়েক মিনিট পর শাক থেকে জল বেরোলে, আঁচ কমিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ঢেকে দিন।
- 5
৫ মিনিট পর শাক ও আলু সেদ্ধ হয়ে এলে সর্ষে বাটা দিয়ে দিন। কয়েক মিনিটের জন্য আবার ঢেকে দিন।
- 6
যখন সমস্ত উপকরণ মিশে যাবে তখন চিনি দিয়ে দিন এবং শুকনো করে নিন।
- 7
এবার রুটি বা পরোটা বা ভাত দিয়ে খাওয়ার জন্য প্রস্তুত।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312784



মন্তব্যগুলি