পাবদা মাছের বেগম বাহার

বাংলা দেশের ক্যাট ফিস /পাবদা মাছ দিয়ে তৈরি একটি আমার নিজস্ব রান্না। এটি যে কোন ছুটির দিনে বা উৎসব অনুস্ঠানে পরিবেশন করা যায়
পাবদা মাছের বেগম বাহার
বাংলা দেশের ক্যাট ফিস /পাবদা মাছ দিয়ে তৈরি একটি আমার নিজস্ব রান্না। এটি যে কোন ছুটির দিনে বা উৎসব অনুস্ঠানে পরিবেশন করা যায়
রান্নার নির্দেশ
- 1
মাছটি ধুয়ে সরিয়ে রাখু
- 2
মাছ ও ধনেপাতা বাদে সব উপকরণ মিশিয়ে নিন
- 3
অর্ধেক ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণ যেন ঘন হয় যাতে মাছের গায়ে লেগে থাকে
- 4
যদি মিশ্রন ঘন হয়ে যায় তবে সামান্য জল দিয়ে মাছ দিন ও নুন এবং চিনি মিশিয়ে নিন
- 5
মিশ্রন সহ মাছ ঢেকে রাখতে হবে
- 6
কড়াইয়ে তেল গরম করে একে একে মাছগুলোকে লালচে করে ভেজে নিন। গুলো কে সরিয়ে রাখুন
- 7
ঐ কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মসলা (এলাচ দারুচিনি, লবঙ্গ) ভেজে নিন
- 8
পেঁয়াজ বাটা দিয়ে দিন। একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিন
- 9
যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল বেরিয়ে আসে পেঁয়াজ কষতে হবে
- 10
আদা রসুন বাটা দিন ও কষে নিন।
- 11
এবারে টমেটো কুঁচি ও নুন দিয়ে ভালো করে সাঁতলে নিন যতক্ষণ না এটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে। চেরা কাঁচা লঙ্কা দিন।
- 12
লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিন দই দিয়ে ভালো করে সাঁতলে নিন তেল বেরিয়ে আসা পর্যন্ত।
- 13
1/2কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজন হলে আরেকটু নুন দিন এবং চিনি মিশিয়ে নিন
- 14
একটু ফুটলে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রাখুন
- 15
অবশিষ্ট ধনেপাতা কুচি দিয়ে দিন
- 16
আগুন থেকে নামিয়ে ফেলুন ও গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি