জাম্বো হেভেনলি প্রন

এটি একটি ফ্রেঞ্চ ডিশ। ক্যান্ডেল লাইট ডিনারের পার্টিতে যেকোনো রাইস ডিশের সাইড ডিশ হিসাবে, অথবা স্টায়ার ভেজিটেবল দিয়ে এপেটাইজার হিসাবেও খাওয়া যায় ।
জাম্বো হেভেনলি প্রন
এটি একটি ফ্রেঞ্চ ডিশ। ক্যান্ডেল লাইট ডিনারের পার্টিতে যেকোনো রাইস ডিশের সাইড ডিশ হিসাবে, অথবা স্টায়ার ভেজিটেবল দিয়ে এপেটাইজার হিসাবেও খাওয়া যায় ।
রান্নার নির্দেশ
- 1
বড় সাইজের প্রনের টেন্টেক্যালস গুলি কেটে বাদ দিয়ে,শিরা বা রগ ফেলে দিতে হবে ।
- 2
পিঠের দিকে, মাথা থেকে লেজ অবধি ছুড়ি দিয়ে চিরে নিয়ে খোলের মত বানাতে হবে।
- 3
একটা বাটিতে মাখনের সাথে লেবুররস, রসুনকুচি, গোলমরিচগুঁড়া, পার্সলে, নুন, ব্রেডক্রাম্বস মিশিয়ে ফেটিয়ে নিতে হবে ভালো করে।
- 4
প্রনের মাথা থেকে চামচ দিয়ে ঘিলু বের করতে হবে।
- 5
বের করে নেওয়া ঘিলু, মাখনের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে।
- 6
এই মিশ্রন প্রনের খোলের মধ্যে ভরতে হবে
- 7
উপরে সামান্য ব্রেড ক্রাম্বস ও পার্সলে ছড়িয়ে দিতে হবে।
- 8
এবারে গ্রেট করা চিজ ও চিলি ফ্লেক্স দিতে হবে।
- 9
কড়াইয়ে ১ বাটি নুন, ১৫ মিনিট গরম করে, তার উপর র্যাক বসিয়ে দিতে হবে।
- 10
একটা বেকিং পাত্রে মাখন ব্রাশ করে, প্রন গুলি পাত্রের উপর রেখে র্যাকে বসাতে হবে।
- 11
কড়াইয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ১০ মিনিটমত বেক করতে হবে।
- 12
১০ মিনিট পরে একদম তৈরি জাম্বো হেভেনলি প্রন।
- 13
পছন্দসই রাইস ডিশ অথবা স্টায়ার ভেজ্জির সাথে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (5)